Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলা: পিতা-পুত্রকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৬:২৪ পিএম
বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলা: পিতা-পুত্রকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ার রায়পুর গ্রামের যুবক সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী পিতা-পুত্রকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। মামলার আসামিরা হলো—বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবু হাসান মণ্ডল ও তার ছেলে নাজমুস সাকিব।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ২৫ মে সকালে রায়পুর গ্রামের আবু হানিফ ও তার ছেলে সাহাবীর স্থানীয় রায়পুর বাজারে ৫০ মণ ধান বিক্রির জন্য নিয়ে যান। প্রতি মণ ১ হাজার১৭০ টাকা দরে আসামি আবু হাসান মণ্ডলের কাছে ধান বিক্রির চুক্তি হয়। তবে ওজন কম দেওয়া নিয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামি আবু হাসান মণ্ডলের নির্দেশে তার ছেলে নাজমুস সাকিব আড়তে থাকা একটি ধারালো বার্মিজ চাকু দিয়ে আবু হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় পিতা আবু হানিফকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে সাহাবীরকেও ছুরিকাঘাতে গুরুতর জখম করে নাজমুস সাকিব। তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া এবং পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত সাহাবীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুন ঢাকায় সাহাবীর মারা যান। এ ঘটনায় নিহতের পিতা আবু হানিফের দায়ের করা মামলায় গত ২ জুলাই আসামি আবু হাসান ও তার ছেলে নাজমুস সাকিব আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুজনের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তাদের দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)