Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জেলা আইনজীবী সমিতির সদস্য সেতুকে শোকজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৬:৪৯ পিএম
জেলা আইনজীবী সমিতির সদস্য সেতুকে শোকজ

বিচারকের নাম ব্যবহার, ঘুষ ও তদবিরের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতুকে শোকজ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে এই শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, গত ২৮ জুন যশোরের ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল নং-৮২৫/২৫ ও ৮২৬/২৫ মামলার শুনানি ছিল। ওই মামলায় নিযুক্ত আইনজীবী না হয়েও অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতু সময়ের আবেদন প্রত্যাহার করে শুনানি করেন। এর পরদিন ২৯ জুন আপিল মঞ্জুর করিয়ে আসামিকে খালাস করানো হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, যুগ্ম জেলা জজ হিসেবে কর্মরত নিজের স্ত্রীর নাম ব্যবহার করে তিনি বিভিন্ন আদালতে ঘুষ ও তদবিরের মাধ্যমে অনৈতিক সুবিধা নিচ্ছেন এবং আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

এই অভিযোগগুলো যশোর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র পরিপন্থী। তাই অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতুকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)