নিজস্ব প্রতিবেদক
আটক আবির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত
যশোর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে বার্মিজ চাকু ও ৬২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে।
আটককৃতরা হলেন, রায়পাড়া তুলাতলা এলাকার বুলবুলি বেগমের বাড়ির ভাড়াটিয়া আবির হোসেন ও মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ আল মামুন। শনিবার আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আবীর হোসেন কে আটক ও তার ঘর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আবিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপরদিকে, কোতোয়ালি থানার এস আই সামসুল হক জানান, শুক্রবার দিবাগত রাতে শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার তামিম স্টোরের সামনে থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। এ সময় মামুনের দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের নামে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
ধ্রুব/এস.আই