Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়া মাদ্রাসায় সংবর্ধিত হলেন অধ্যাপক গোলাম রসুল এমপি

বাঘারপাড়া প্রতিনিধি বাঘারপাড়া প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৬ মে,২০২৬, ০১:৫২ পিএম
বাঘারপাড়া মাদ্রাসায় সংবর্ধিত হলেন অধ্যাপক গোলাম রসুল এমপি

যশোরের বাঘারপাড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে বাঘারপাড়া কামিল মাদ্রাসায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। বাঘারপাড়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল অলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

সংবর্ধনা অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, মাদ্রাসা শিক্ষা দেশের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)