Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হামাসের সামরিক প্রধান স্ত্রী-কন্যাসহ নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ১১:৩৩ এ এম
হামাসের সামরিক প্রধান স্ত্রী-কন্যাসহ নিহত

গাজার বাসিন্দাদের কাঁধে হামাসের সামরিক প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের মরদেহ। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের স্ত্রী-কন্যাসহ নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, গত শুক্রবার গাজা সিটিতে তাদের ভাষায় একটি সুনির্দিষ্ট হামলায় ইজ্জ আল-দ্বীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন।

পরে হামাস এক বিবৃতিতে তাদের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানায়, ১৯৭০ সালে জন্মগ্রহণকারী হাদ্দাদ তার স্ত্রী ও কন্যার সঙ্গে নিহত হয়েছেন। তারা তাকে যুদ্ধ অভিযান পরিচালনার ক্ষেত্রে একজন কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।

মধ্য গাজার আল আকসা মার্টার্স মসজিদে শনিবার হাদ্দাদ, তার স্ত্রী এবং তাদের ১৯ বছর বয়সী কন্যার একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় বারবার হামলা চালিয়েছে।

ইসরায়েল শুক্রবার গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপর শনিবার দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে একটি যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় দুই ব্যক্তি নিহত হন, অন্যদিকে এই ভূখণ্ডের উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে আরেকজন নিহত হন।

সূত্র: রয়টার্স

ধ্রুব/এস.আই   

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)