Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ধানের শীষের জনসভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৪১ পিএম
শার্শায় ধানের শীষের জনসভা

ধলদা হাইস্কুল মাঠেধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা হাইস্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রতিশ্রুতি ও দলীয় দিকনির্দেশনা প্রদান করেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি মো. হাসান জহির ও সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা ও যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, ছাত্রদল আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)