Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাটি কাটতে গিয়ে বিস্ফোরণ: শার্শায় পরিত্যক্ত বোমায় দুই শ্রমিক গুরুতর

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৩২ এ এম
মাটি কাটতে গিয়ে বিস্ফোরণ: শার্শায় পরিত্যক্ত বোমায় দুই শ্রমিক গুরুতর

হাসপাতালে ভর্তি আহতরা ছবি:

যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুণ্ডা গ্রামের দক্ষিণ পাড়ায় ‘গনি ঢালির ভিটে’ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—বালুণ্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা দুজনেই পেশায় মাটি কাটা শ্রমিক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ভিটায় মাটি কাটার কাজ করছিলেন জাকির ও কাদের। কাজ করার একপর্যায়ে কোদাল দিয়ে মাটির আনুমানিক দেড় হাত গভীরে আঘাত করলে হঠাৎ বিকট শব্দে সেখানে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় দুই শ্রমিকই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন।

আহতদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাকির হোসেনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। দুজনকেই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

খবর পেয়ে শার্শা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বোমাটি দীর্ঘ সময় ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি কোনো পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে আগে থেকে পুঁতে রাখা হয়েছিল কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)