Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু: নির্বাচন স্থগিতের ঘোষণা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪২ পিএম
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু: নির্বাচন স্থগিতের ঘোষণা

মো. নুরুজ্জামান বাদল ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। উক্ত আসনের জামায়াতে ইসলামীর বৈধ সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল-এর আকস্মিক মৃত্যুতে ওই আসনের সমগ্র নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক ও দলীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত ১০টার দিকে তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহে স্থানান্তর করা হয়। ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই আসনটির নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরপিও অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে যদি কোনো ‘বৈধভাবে মনোনীত প্রার্থী’ মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

যেহেতু নুরুজ্জামান বাদল একজন বৈধ প্রার্থী ছিলেন, তাই আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা দ্রুতই একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনের বর্তমান নির্বাচনী তফসিল বাতিল করবেন।

কমিশন পরবর্তীতে এই আসনে পুনরায় নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করবে, যেখানে অন্যান্য প্রার্থীরা বহাল থাকবেন কিন্তু জামায়াত বা সংশ্লিষ্ট দল থেকে নতুন প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)