Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০১:৫৮ পিএম
যশোরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নতুন সুপারিশ বাতিল চেয়ে পালিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: দ্রুব নিউজ

যশোর: উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগে নতুন সুপারিশ বাতিলের দাবিতে যশোরের হাইকোর্ট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে শত শত শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে শহরের গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘকাল ধরে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে আসছেন। কিন্তু সম্প্রতি এই পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার বিধান করার সুপারিশ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এই সুপারিশ কার্যকর হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান চরম ঝুঁকির মুখে পড়বে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের দাবি মানতে হবে, দশম গ্রেড রক্ষা করোসহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, সহকারী প্রকৌশলী পদে যেমন বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়োগ পান, তেমনি উপ-সহকারী প্রকৌশলী পদটি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সরকারকে অবিলম্বে এই বিতর্কিত সুপারিশ বাতিল করার আহ্বান জানান তারা। এদিকে দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)