Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০০ পিএম
যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি জখম

ছবি: প্রতীকী

 যশোর যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ব্যারাক অফিসের সামনে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি গুরুতর জখম হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে চুড়ামনকাঠি গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহত নারীর নাম রাবেয়া খাতুন (৪০)। তিনি চুড়ামনকাঠি গ্রামের ব্যারাক অফিস পাড়ার সাইদুলের স্ত্রী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাবেয়া খাতুনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন অমিত (২৫) নামের এক যুবক। পরিবারের অমতে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। তবে প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে মেয়েকে বুঝিয়ে বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।

আজ বিকেলে অমিত শাশুড়ির বাড়িতে এসে তার স্ত্রীকে পুনরায় নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত তার কাছে থাকা ছুরি দিয়ে শাশুড়ি রাবেয়া খাতুনের গলায় আঘাত করে তাকে মারাত্মক জখম করেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ভর্তি করার পর বর্তমানে তিনি তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চুড়ামনকাঠি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অমিতকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)