Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রাসেল আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০০ পিএম
যশোরের বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রাসেল আটক

আটক ইউপি চেয়ারম্যান রাসেল ছবি: ধ্রুব নিউজ

যশোর: যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান  যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করেছে যৌথ বাহিনী । বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে কোতয়ালী থানার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পুলিশ আটকের সত্যতা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে চেয়ারম্যান রাসেলকে আটক করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করেছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)