Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধানের শীষে ভোট চেয়ে কাইবা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নুরুজ্জামান লিটনের গণসংযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০৩ পিএম
ধানের শীষে ভোট চেয়ে কাইবা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নুরুজ্জামান লিটনের গণসংযোগ

সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার কাইবা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনভর ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) কাইবা ইউনিয়নের একের পর এক ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।

গণসংযোগকালে আলহাজ্ব নুরুজ্জামান লিটন স্থানীয় জনগণের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন। পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।

নির্বাচনী প্রচারণাকালে কাইবা ইউনিয়নের প্রতিটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পথসভাগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রার্থী নিজে এসে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলায় তাঁরা আশাবাদী হয়ে উঠেছেন।

গণসংযোগ ও পথসভাগুলোতে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানগুলোতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনের দিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)