Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শহীদদের আকাঙ্ক্ষা রক্ষায় গণভোটে হ্যাঁ ভোট দিন’: নওয়াপাড়ায় ছাত্রশিবির

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২২ পিএম
শহীদদের আকাঙ্ক্ষা রক্ষায় গণভোটে হ্যাঁ ভোট দিন’: নওয়াপাড়ায় ছাত্রশিবির

‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছবি: ধ্রুব নিউজ

যশোর: অভয়নগরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওয়াপাড়া সরকারি কলেজ শাখা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিটি পরিচালনা করেন নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি এস এম ফয়সাল আহম্মেদ।

লিফলেট বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া এখন সময়ের দাবি। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং জুলাই সনদের অঙ্গীকারগুলো বাস্তবায়নে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

উক্ত কর্মসূচিতে কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, অর্থ সম্পাদক আসাদুজ্জামানসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণিকক্ষ ও আড্ডাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং গণভোটের গুরুত্ব তুলে ধরেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)