Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫৪ পিএম
যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম এবং তার স্ত্রী ফারদীনা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের একটি আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক এমএম মোর্শেদ এই আদেশ দেন। দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম এমপি থাকাকালীন নিজের এবং স্ত্রীর নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদকের যশোর কার্যালয়ের তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, সাবেক এমপি মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে দুদকের চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এই প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি তদন্তকারী কমিটির প্রধান ও দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার সেই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার চূড়ান্ত আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাবেক এমপি মনিরুল ইসলাম ও তার স্ত্রী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তাদের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)