Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০১:০৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০১:৩৪ এ এম
বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

চাঁদার দাবিতে সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় আহত কাজী বশির উদ্দিন ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার ইউনিয়নের পাঁচভুলট গ্রামে সন্ত্রাসীরা কাজী বশির উদ্দিন (৪০) নামে এক বিএনপি কর্মীকে  হাতুড়ি পেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এই হামলা ও মারধর করে সন্ত্রাসীরা।
কাজী বশির উদ্দিন পাঁচভুলট গ্রামের কাজী শামজুজ্জোহার ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপি কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বর পদপ্রার্থী।
বশির উদ্দিন জানিয়েছেন,  বুধবার সন্ধ্যায় পাঁচভুলট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে  বসেছিলেন। এ সময় আনোয়ারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮/১০ জন এসে ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায়। পরে পরিবারের লোকজন দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে যান। তখন দুর্বৃত্তরা বাড়ির ঘেরাও করে জিম্মি করে রাখে। একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় স্থানীয়রা পুলিশের ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনায়স্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুম রেজা রাত ১১ টা ২০ মিনিটে তাকে ভর্তি করেন।  তিনি  সার্জারি ওয়ার্ডে  চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের  ডা. তন্ময় জানিয়েছেন, তার ডান হাত ভেঙ্গে গেছে। সমস্ত শরীরে ইনজুরি আছে।  বামপায়ে  হাতুড়ির  আঘাত, ডান পায়ে কাটা সেলাই দেয়া হয়েছে। এক কথায় তাকে বেদম প্রহার করা হয়েছে বলে ওই চিকিৎসার জানিয়েছেন।
কাজী বশির উদ্দিন এর ভাই ও সাংবাদিক কাজী শাহজান সবুজ রাতে জানান, সন্ত্রীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হাতুড়ি পেটা করে হাত ভেঙ্গে দেয় এবং বেদম মারধর করে। তিনি তার ভাইকে নিয়ে রাতে যশোর সদর হাসপাতালে এসেছেন। আগামীতে মামলাসহ প্রয়োজনীয় আইনি সহায়তা নেবেন।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)