Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশবাসীর মাথাপিছু আয় ছাড়ালো ৩ হাজার ডলার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:১৯ এ এম
দেশবাসীর মাথাপিছু আয় ছাড়ালো ৩ হাজার ডলার

বছরের ব্যবধানে বাংলাদেশীদের মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার। মাথাপিছু আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলার হয়েছে। টাকার হিসাবে এই আয় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জিডিপির সাময়িক হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

বিগত ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। ফলে বিবিএসের তথ্য বলছে, প্রতিবছর বাড়ছে মাথাপিছু আয়।বিবিএস জানায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি। তবে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

এদিকে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪৫ বিলিয়ন ডলার বেড়ে ৫০১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক অর্থবছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। তথ্যমতে, কৃষি খাতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের বছরের ২ দশমিক ৪২ শতাংশের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেশি।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)