Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শেখহাটিতে গৃহবধূ ছামিনা হত্যাকাণ্ড: স্বামী সুজনের বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০১:৩৩ পিএম
শেখহাটিতে গৃহবধূ ছামিনা হত্যাকাণ্ড: স্বামী সুজনের বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

সুজন ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরতলির শেখহাটি তমালতলা এলাকার গৃহবধূ ছামিনা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে নিহতের পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে জামাতা সুজনকে একমাত্র আসামি করে এই মামলা করেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ড ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলার বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ছামিনা আক্তারকে ছুরিকাঘাত করেন সুজন। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করার পর তিনি নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত সুজন বর্তমানে পুলিশি পাহারায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)