Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:৪৮ পিএম
যশোরে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী হামিদা খাতুন ও তৌফিক রহমান ছবি: ধ্রুব নিউজ

 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা নিয়মিত মামলা হয়েছে। সোমবার আটক দুইজনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মণিরামপুর উপজেলার বাসুদেবপুর বাজার সংলগ্ন আমতলা মোড় এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় হামিদা খাতুন নামে এক নারীকে আটক ও তার কাছ থেকে ২ হাজার পিট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হামিদা শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত সোহরাব গাজীরে মেয়ে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

অপরদিকে, একই দিন বিকেলে যশোর সদরের রাজারহাট এলাকায় মা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে যশোর-খুলনা মহাসড়কে অভিযান অভিযান চালানো হয়। এ সময় তৌফিক রহমান নামে এক ব্যক্তিকে আটক ও তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তৌফিক চাউলিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় আটক তৌফিকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)