Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শুধু ঈদের দিন বন্ধ থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০১:৩৮ পিএম
শুধু ঈদের দিন বন্ধ থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

বেনাপোল স্থলবন্দর ছবি: সংগৃহীত

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল রোববার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।

এর আগে গত ঈদুল ফিতরের সময়েও ঈদের দিন ছাড়া প্রতিদিনই সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা ছিল। তবে আমদানি–রপ্তানি হয়েছিল খুবই কম।

প্রতিবারই ঈদের দিন ছাড়া সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)