Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আজ থেকে  রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সুযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : বুধবার, ১৩ মে,২০২৬, ০১:৪০ এ এম
আজ থেকে  রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সুযোগ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। আজ মঙ্গলবার থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশে সব ধরনের দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত  বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনা করে এতদিন রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার নিয়ম ছিল। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে এই নিয়ম সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় অফিসগামী ক্রেতারা কেনাকাটার পর্যাপ্ত সময় পাচ্ছিলেন না। সময় বাড়ানোর ফলে ঈদের আগে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করা হচ্ছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)