Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অফিস সহায়ক পদে আবেদন জমা না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০১:০০ পিএম
অফিস সহায়ক পদে আবেদন জমা না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে কথা বলছেন চাকরি প্রার্থী দিপু। ছবি: ধ্রুব নিউজ

উপজেলার করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাকরি প্রার্থী ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দিপু প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিপু জানান, গত ৫ এপ্রিল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ঝিকরগাছা ১৫ দিনের মধ্যে আবেদন করার কথা উল্লেখ ছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ মাদ্রাসায় আবেদনপত্র জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এক পর্যায়ে আবেদন জমা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে আবার আবেদনপত্র জমা দিতে গেলে কোনো কারণ ছাড়াই তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয়। পরে খোঁজ নিয়ে  জানতে পারেন, মাদ্রাসা কর্তৃপক্ষ মাত্র চারজন প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, মোটা অংকের টাকার বিনিময়ে পূর্বনির্ধারিতভাবে সজিব নামে একজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।

দিপু বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু নিয়োগে অনিয়ম নয় বরং যোগ্য প্রার্থীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার শামিল।

তিনি নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ কার্যক্রম বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবেদন গ্রহণের দাবি জানান।

ধ্রুব/এস.আই  

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)