কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরে দিনভর দাঁড়িয়ে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ছবি: ধ্রুব নিউজ
চলমান জ্বালানি তেলের সংকট প্রকটভাবে দেখা দিয়েছে কেশবপুর উপজেলায়। আজ ৩০ মার্চ সকাল থেকে বিকাল অবধি তেলের জন্য অপেক্ষমাণ মানুষ দীর্ঘ লাইনে থেকেও তেল পাননি। এতে ভুক্তভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
একজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে তেল সরবরাহের কথা থাকলেও অপেক্ষারত অবস্থায় বিকাল গড়িয়ে গিয়েছে কিন্তু তিনি জ্বালানি তেল না পেয়ে তিনি ক্ষুব্ধ। তিনি বলেন “তেল পাবনা সেকথা আগে বলা হলনা কেন, সারাদিন রোদে দাঁড়িয়ে থাকতে হল কেন”।
ফিলিং স্টেশন কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানায়, গত দুইদিন ধরে ডিপো থেকে তেল আসার কথা থাকলেও তেল আসেনি। এজন্য এরকম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এদিকে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তেল সরবরাহ নিয়ে ঝামেলা মেটানোর জন্য তারা সার্বক্ষনিক তৎপর রয়েছে। পাম্পে তেল না থাকলেও তাদের পক্ষ থেকে বসানো হয়েছে পাহারা।
ধ্রুব/এস.আই