Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে পাম্প মালিকদের কারসাজিতে কৃত্রিম তেল সংকটের অভিযোগ, চরম ভোগান্তি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৫:১২ পিএম
কোটচাঁদপুরে পাম্প মালিকদের কারসাজিতে কৃত্রিম তেল সংকটের অভিযোগ, চরম ভোগান্তি

পাম্প থেকে তেল নিতে দীর্ঘ লাইন ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পাম্প মালিকদের বিরুদ্ধে কৃত্রিম উপায়ে জ্বালানি তেল সংকট তৈরির অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার মেইন বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন মেসার্স বেলী ফিলিং স্টেশনে ভিন্ন পথে তেল বিক্রির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যানবাহন চালকরা। তেল পাম্পের এই লুকোচুরি আর হয়রানিতে বর্তমানে পুরো কোটচাঁদপুর জুড়ে বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল ১০টার পর থেকে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স বেলী ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, সাধারণ গ্রাহকদের লাইনে দাঁড় করিয়ে রেখে পাম্প কর্তৃপক্ষ পেছনের দরজা দিয়ে বা ভিন্ন উপায়ে ড্রাম ও কন্টেইনারে করে তেল সরিয়ে ফেলছে। সাধারণ মানুষের জন্য 'তেল নেই' অজুহাত দেখালেও প্রভাবশালীদের বা অবৈধ উপায়ে বেশি দামে তেল বিক্রি সচল রাখা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

পাম্পে তেল নিতে আসা একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সাধারণ মানুষ ১০টার পর থেকে রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে আছি। অথচ পাম্প থেকে বলা হচ্ছে তেল ফুরিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে ভিন্ন উপায়ে তেল সরবরাহ করা হচ্ছে। এটা স্পষ্টত কৃত্রিম সংকট।" এই জনদুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, যার ফলে মোটর বাইকসহ সকল প্রকার যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

পাম্প মালিকদের এই স্বেচ্ছাচারিতা ও মুনাফালোভী মানসিকতার কারণে জনস্বার্থ আজ চরম ঝুঁকির মুখে। কৃত্রিম সংকট তৈরি করে তেলের বাজার অস্থির করার এই অপচেষ্টা রুখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয়রা দাবি জানিয়েছেন, অনতিবিলম্বে  উপজেলার সকল পাম্পের মজুত ও বিক্রয় প্রক্রিয়া তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)