Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা ৭ জুন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ০৯:৩৮ পিএম
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা ৭ জুন

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী সোমবার এই তারিখ চূড়ান্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ আমার দেশকে জানান, ৭ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তারিখ অনুমোদন করেছেন। এ বিষয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে গত রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ দিকে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)