Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনপোল বন্দরে মাসিক সমন্বয় সভা/কর্মরতদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ০৮:০৭ পিএম
বেনপোল বন্দরে মাসিক সমন্বয় সভা/কর্মরতদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

সোমবার সকালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় কর্মকর্তাদের পেশাদারিত্বের মান নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্বকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিচালক (ট্রাফিক) ও সরকারের উপসচিব মো. শামীম হোসেন। তিনি স্পষ্ট জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে হলে প্রতিটি স্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত পেশাদারিত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

সভায় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল কর্মকর্তাদের প্রশাসনিক শৃঙ্খলা। বিশেষ করে সেবার ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত অনিয়ম বা গাফিলতি যেন বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে, সে বিষয়ে সতর্ক করা হয়। স্থবিরতা কাটিয়ে উঠতে কেবল অবকাঠামো নয়, বরং জনবলের কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতাকেই মূল চাবিকাঠি হিসেবে চিহ্নিত করা হয়েছে সভায়।

সভাপতির বক্তব্যে পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, "বেনাপোল বন্দর দেশের অর্থনীতির প্রাণভোমরা। এখানে যারা কর্মরত, তাদের প্রতিটি কাজ হতে হবে পেশাদারিত্বের মূর্ত প্রতীক। প্রশাসনিক শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং সেবার মানোন্নয়নে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।"

সভায় উপস্থিত বন্দরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রশাসনিক এই কঠোর অবস্থান বন্দরের সামগ্রিক কার্যক্রমে এক নতুন গতি সঞ্চার করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)