Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ০৭:৪৪ পিএম
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার কারাগারে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস্কেন্দার আদালতে আত্মসমর্পণ করেন ছবি: ধ্রুব নিউজ

হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস্কেন্দার আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালিয়ে এস্কেন্দারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ৫ মার্চ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।

রায় ঘোষণার সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার সাজাপ্রাপ্ত এস্কেন্দার পুলিশি গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। তবে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)