Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শর্ট সার্কিটে মেটাল শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ০২:৪৮ পিএম
শর্ট সার্কিটে মেটাল শ্রমিক দগ্ধ

শর্ট সার্কিটে দগ্ধ মেটাল শ্রমিক সুমন। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার সূতীঘাটা কানায়তলা এলাকায় অবস্থিত সালেহা মেটাল নামক একটি কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে সুমন নামে এক শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুমন (৩০) যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোরশেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সুমন কারখানার একটি ঘরের চালের ওপর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শে শর্ট সার্কিটে দগ্ধ হন। এতে তার শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়।

দুর্ঘটনার পরপরই সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কারখানায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)