Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অশ্রুসজল চোখে এমপি মোক্তার আলী নিজেই পড়ালেন মায়ের জানাজা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৯:১৯ পিএম
অশ্রুসজল চোখে এমপি মোক্তার আলী নিজেই পড়ালেন মায়ের জানাজা

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর মা রহিমা বেগম বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৮ বছর। রোববার বেলা ১০টা ৪৫ মিনিটে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কায়েমখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

সন্ধ্যায় নারায়ণপুর বিদ্যালয় মাঠে অশ্রুসজল চোখে এমপি মোক্তার আলী নিজেই তার মায়ের জানাজা নামাজ পড়ান। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মরহুমার স্বামী লোকমান হাকিম মোড়ল ২০০২ সালে ইন্তেকাল করেন। এ দম্পতির ৬ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তাদের দ্বিতীয় সন্তান কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলী গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)