Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানবতাবিরোধী অপরাধে মামুন খালেদ-মাসুদকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১১:৫৯ এ এম
আপডেট : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১২:২৯ পিএম
মানবতাবিরোধী অপরাধে মামুন খালেদ-মাসুদকে গ্রেপ্তার দেখানোর আবেদন

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে গুমের অভিযোগে এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানের আবেদন করা হয়েছে।

রোববার সকালে ট্রাইব্যুনাল-২-এ আবদেন করে প্রসিকিউশন। বিয়ষটি নিশ্চত করেন প্রসিকিটর গাজী এম এইচ তামীম।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের মামলা ও মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)