নিজস্ব প্রতিবেদক
যশোর ট্যাকসেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শাহজাহান আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিক নির্বাচিত হয়েছেন ছবি: ধ্রুব নিউজ
যশোর ট্যাকসেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শাহজাহান আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) এসোসিয়েশন কার্যালয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক।
নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে শাহাজাহান আলী-ইসতিয়াক প্যানেল থেকে ১১ জন এবং তাজু-বোরহান প্যানেল থেকে ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সকালে সাধারণ সভা শেষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৩৭ জন ভোটারের মধ্যে ১২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে আল-ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ সাধারণ সম্পাদক পদে ইফতেখার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়। এছাড়া সদস্য পদে চিরঞ্জন মল্লিক, এবিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শরিফুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ এবং এসএম শাহরিয়ার হক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, অপর সদস্য পদে শাহাজাহান কবির খান ও আশরাফুল আলম সমান ভোট পাওয়ায় আজ পুনরায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।