Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যবসায়ীদের ইফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০৮:০৫ পিএম
যশোরে ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যবসায়ীদের ইফতার

যশোরে ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যবসায়ীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের লালদীঘি পাড়স্থ একটি রেস্তোরাঁয় সংগঠনটির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলকে ঘিরে যশোরে ইলেকট্রনিক ও মোবাইল ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিল থেকে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি ও ক্রেতাদের মানসম্মত সেবা প্রদানে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ হন।

দোয়া মাহফিলে প্রয়াত ব্যবসায়ীদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ ব্যবসায়ীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান ডলার, ব্যবসায়ী নেতা জয়নাল আবেদীন, মারুফ রহমান, সাজ্জাদ হোসেন, আমু, রত্নাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মচারীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)