ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজারের আদ্-দ্বীন রোডস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও গোনাহ মাফের মাস। মহান আল্লাহ তায়ালা এই মাসকে বান্দার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ হিসেবে দান করেছেন। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে নৈতিক ও আদর্শিক জীবন গড়ে তুলতে হবে।" তিনি আরও যোগ করেন, "সমাজে যদি কোনো ব্যক্তির ওপর জুলুম-নির্যাতন হয়—সে নারী হোক বা পুরুষ, কিংবা যে কোনো দল বা গোষ্ঠী—তাহলে আমি মজলুমের পক্ষ হয়ে আপনাদের সাথে নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াতে চাই।
পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, অর্থ বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুর রকিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন এবং উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর অর্থ সম্পাদক আশিকুর রহমান পলাশ, অফিস সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, পৌর যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর শ্রমিক কল্যাণের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রুকন অ্যাডভোকেট হাবিব কাওসার, মো. ইউসুফ, হাবিবুর রহমান হাবীব, শিমুল হোসেন, সোহেল রানা, মুহাইমিনুল ইসলাম ও মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।