নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন (বিবিএ) যশোর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন (বিবিএ) যশোর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে যশোরের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. মো. মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর আলী নূর আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মো. জামিনুর রহমান, সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুল কাদের, পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সৈয়দ শামসুল ইসলাম । সঞ্চালনা করেন মোহাম্মদ মোস্তাক আহমদ। বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যাংকিং খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।