Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাড়াটিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ১০:০০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ১০:১০ পিএম
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাড়াটিয়ার মৃত্যু

মূল ছবি থেকে স্কেচ ছবি: এআই দ্বারা তৈরি

যশোর শহরের খড়কি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খড়কি আব্দুল মজিদ সড়কের একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মরুগাছা গ্রামের আফসার মোড়লের ছেলে। তিনি যশোর শহরের খড়কি এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় আল আমিন নিজের ভাড়া বাসায় বৈদ্যুতিক লাইনের তার সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)