Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘মাদকপুত্রে’র পাল্লায় পড়ে শ্রীঘরে মা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৩৭ এ এম
‘মাদকপুত্রে’র পাল্লায় পড়ে শ্রীঘরে মা

মাছ-মাংস কিংবা সবজি নয়, ফ্রিজ খুলতেই চোখ ছানাবড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের! যশোরের সাজিয়ালী গ্রামে এক গৃহিণীর ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে টাটকা সবজি নয়, বরং দুই কেজি ওজনের পোটলাবন্দি গাঁজা। এই 'শীতল' মাদক কারবারে জড়িত থাকার দায়ে শাহানারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। তবে সুযোগ বুঝে চম্পট দিয়েছে তাঁর সুযোগ্য পুত্র নাঈম হোসেন।

আটক শাহানারা বেগম যশোর সদরের চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের তোরাপ আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তোরাপ আলীর বাড়িতে যখন অভিযান শুরু হয়, তখন নাঈম হোসেনের 'ছয় নম্বর ইন্দ্রিয়' আগেভাগেই সতর্ক সংকেত দেয়। ফলে কর্মকর্তাদের হাত থেকে বাঁচতে তিনি চোখের পলকে উধাও হয়ে যান। তবে মা শাহানারা বেগম অতটা সৌভাগ্যবান ছিলেন না।

বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে যখন ফ্রিজ খোলা হয়, তখন সেখানে মাছ-মাংসের বদলে মিলল দুই কেজি গাঁজা। যেন ফ্রিজের ঠান্ডায় গাঁজাকে 'তাজা' রাখার এক অভিনব প্রচেষ্টা! পরে শাহানারার স্বীকারোক্তি অনুযায়ী এই মাদক উদ্ধার করা হয়।

এই ঘটনায় মা ও ছেলের নামে উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। এলাকায় রসিকজনদের মুখে মুখে এখন একটাই কথা—"ছেলের পাল্লায় পড়ে শেষমেশ ফ্রিজটাও গাঁজায় নাম লেখাল!" পুলিশ এখন সেই 'পলাতক পুত্রে'র খোঁজে জাল বিছিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)