Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আদালতের বারান্দা থেকে আসামি অপহরণ চেষ্টা  শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি,২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি,২০২৬, ০৭:৪৯ পিএম
যশোরে আদালতের বারান্দা থেকে আসামি  অপহরণ চেষ্টা  শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ শ্রমিক নেতা মিন্টু গাজীর বিরুদ্ধে ছবি: সংগৃহীত

যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দা থেকে মব সৃষ্টি করে  আসামি অপহরণ চেষ্টার অভিযোগে মামলার বাদী  শ্রমিক নেতা মিন্টু গাজীকে  আদালতের সোপর্দ করেছেন আইনজীবীরা। অতিরিক্ত চিফ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মিন্টু গাজীকে কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দেন পুলিশকে।  বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৪ জানুয়ারি শ্রমিক নেতা মিন্টু গাজী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার মথুরাপুর গ্রামের ইয়াকুব ফকির, সিরাজুল ইসলাম, কাওসার আলী, জাহিদ শেখ, সবুজ হোসেন নিলয়, সাইফুল ইসলাম এবং একই উপজেলার ব্রাহ্মণগাতী গ্রামের আলাউদ্দিনের বিরুদ্ধে প্রতারণা  মামলা করেন।

এ মামলার ধার্য দিনেই মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করতে আসেন।

এ সময় মামলার বাদী  মিন্টু গাজী আসামিদের দেখে তাদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিন্টু গাজীর নেতৃত্বে ৮-১০ জন লোক আসামিদের উপর চড়াও হন। মিন্টু গাজী ও তার লোকজন  আসামিদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে মত সৃষ্টির করে তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার চেঁচামেচিতে আদালতে উপস্থিত আইনজীবী ও পুলিশের সহায়তায় ঘটনাটি বিচারককে অবহিত করা হয়। উপস্থিত বিচারক পুলিশকে দিয়ে মামলার বাদী পিন্টু গাজী কে  ধরে আটকে রাখার নির্দেশ দেন। আদালতের কার্যক্রম শেষে দুপুরে মুচলেকা দিয়ে মিন্টু গাজী মুক্তি পায়।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী রবিউল ইসলাম (৩) বলেন, এই মামলায় ছয়জন আসামি আত্মসমর্পণ করতে বৃহস্পতিবার যশোরে আদালতে হাজির হন। বিষয়টি জানতে পেরে মিন্টু গাজী ও তার সহযোগীরা আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে আমরা বিষয়টি বিচারককে জানাই। বিচারক পুলিশকে দিয়ে  মামলার বাদি মিন্টু কাজীকে আটক করে কাঠগড়ায়  আটকে রাখার নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)