Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে মধ্যরাতে বোমা বিস্ফোরণ: আতঙ্কিত হিন্দু সম্প্রদায়ের পাশে চেয়ারম্যান ও পুলিশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৩২ এ এম
অভয়নগরে মধ্যরাতে বোমা বিস্ফোরণ: আতঙ্কিত হিন্দু সম্প্রদায়ের পাশে চেয়ারম্যান ও পুলিশ

বোমা বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রাইসুল ইসলাম ও পুলিশ ফোর্স ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নে গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রানাগাতী উত্তর পাড়া ও বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অস্থিতিশীল পরিবেশ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বোমা বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো নিরাপত্তার শঙ্কায় পড়ে।

বোমা বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রাইসুল ইসলাম ও  পুলিশ ফোর্স। এছাড়াও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সামাজিক কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনমনে স্বস্তি ফেরাতে চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম ও পুলিশ কর্মকর্তারা রানাগাতী উত্তর পাড়া এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি যান। তারা ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

এসময় চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম বলেন, "শুভরাড়া ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাসবাদ বা সাম্প্রদায়িক উস্কানির ঠাঁই হবে না। যারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বোমা ফাটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।" তিনি হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে থাকার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

বাশুয়াড়ী ফাঁড়ির আইসি রাইসুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এলাকায় অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এলাকায় নিরাপত্তার স্বার্থে টহল জোরদার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)