Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফেনসিডিল মামলায় শার্শার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৬ পিএম
ফেনসিডিল মামলায় শার্শার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

ছবি: ধ্রুব নিউজ

ফেনসিডিল উদ্ধারের মামলায় যশোরের শার্শা উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ওই গ্রামের বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ দায়রা (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় শার্শার পাকশিয়া এলাকায় বিজিবি সদস্যরা টহল ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালাতে গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাবু মিয়া ও তাঁর স্ত্রী রেখা খাতুন বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে বিজিবি সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর ও উঠানে তল্লাশি চালান। তল্লাশিকালে উঠানের রান্নাঘরের চুলার ভেতর লুকিয়ে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরেরই ৩১ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় দেন। রায়ে উভয়কে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত দুই আসামিকেই বর্তমানে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)