Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ত্র মামলায় শহিদুল ওরফে রফিক গাজীর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪২ পিএম
অস্ত্র মামলায় শহিদুল ওরফে রফিক গাজীর ১০ বছরের কারাদণ্ড

শহিদুল ইসলাম ওরফে রফিক গাজী ছবি: ধ্রুব নিউজ

অস্ত্র মামলায় অভয়নগরের শহিদুল ইসলাম ওরফে রফিক গাজীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা-পুলিশ রাজঘাট কার্পেটিং বাজার এলাকার যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালায়। সে সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শহিদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হয় এবং তাঁর কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভয়নগর থানার এসআই আরিফুর রহমান বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামিকে অভিযুক্ত করে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামি শহিদুলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল বর্তমানে যশোর কারাগারে রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)