Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুই দল, ৪৪ ফুটবলার: জার্মানি দলে ক্লপের অভিনব পরীক্ষা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:০৯ পিএম
দুই দল, ৪৪ ফুটবলার: জার্মানি দলে ক্লপের অভিনব পরীক্ষা

জার্মানি জাতীয় ফুটবল দলের হেড কোচ ইয়ুর্গেন ক্লপ ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোতে উয়েফা নেশনস লিগের চার ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ হিসেবে রয়েছে গ্রিস (দুটি ম্যাচ), নেদারল্যান্ডস ও সার্বিয়া। নতুন অধ্যায়ের শুরুতেই এক অনন্য কৌশল বেছে নিয়েছেন জার্মানির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ—চারটি ম্যাচের জন্য তিনি প্রকাশ করেছেন সম্পূর্ণ আলাদা দুটি স্কোয়াড।

ঘোষিত সূচি অনুযায়ী, জার্মানির প্রথম স্কোয়াডটি মাঠে নামবে নেদারল্যান্ডস ও গ্রিসের বিরুদ্ধে। অন্যদিকে, দ্বিতীয় দলটি মুখোমুখি হবে সার্বিয়া ও গ্রিসের।

জাতীয় দলে তরুণদের সক্ষমতা যাচাই করতেই মূলত এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। ৪৪ সদস্যের বিশাল বহর ঘোষণার কারণ ব্যাখ্যা করে ৪৯ বছর বয়সী এই মাস্টারমাইন্ড বলেন, "আমার মূল লক্ষ্য খেলোয়াড়দের খুব কাছ থেকে বোঝা। এখানে 'এ' বা 'বি' বলতে কোনো মূল বা বিকল্প দল নেই। প্রতিটি স্কোয়াড এমনভাবে সাজানো হয়েছে যাতে ফুটবলাররা নিজেদের অভিজ্ঞতা ও স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী সেরাটা দিতে পারেন।"

দল গঠনে বেশ কিছু তরুণ ও অনভিজ্ঞ মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে, যাদের অনেকেরই ক্লাব ফুটবলের শীর্ষস্তরে খেলার অভিজ্ঞতা বেশ কম। এ প্রসঙ্গে কোচের যুক্তি, "তালিকায় এমন কিছু নাম দেখে সমর্থকরা কিছুটা অবাক হতে পারেন। তবে তাদের মধ্যে আমরা বিশেষ কিছু সম্ভাবনা দেখতে পেয়েছি। জার্মানিতে মেধার কমতি নেই; এতটাই প্রতিযোগিতা ছিল যে অনেক ভালো তরুণও শেষ পর্যন্ত বাদ পড়েছেন।"

জার্মানির গোলপোস্টে আস্থা রাখা হচ্ছে মার্ক-আন্দ্রে টার স্টেগেনের ওপর। কোচের ভাষ্যমতে, জার্মানির প্রধান গোলরক্ষক হিসেবে আপাতত তাঁর অবস্থানই নির্দিষ্ট।

এদিকে, দলে জায়গা পাননি লেরয় সানে, ডেনিজ উন্দাভ, লেয়ন গোরেৎসকা ও গোলরক্ষক অলিভার বাউমান। ফিটনেস ও চোটের বিষয়টি বিবেচনায় রেখে ব্রাইটনের সাবেক ফরোয়ার্ড উন্দাভকে বিশেষ বিশ্রামে রাখা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার ও আন্তোনিও রুডিগার আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় ডিফেন্স ও পোস্টের দায়িত্ব এখন পুরোপুরি তরুণদের কাঁধে।

বিশাল এই দলে সবচেয়ে বড় চমক ১৬ জন নতুন মুখের অন্তর্ভুক্তি। তালিকায় স্থান পেয়েছেন ফ্রাঙ্কফুর্টের ইউনেস ইবনু তালিব—যিনি এক মৌসুম আগেও দ্বিতীয় বিভাগে খেলেছেন। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে ডাক পেয়েছেন স্টুটগার্টের ডিফেন্ডার ফিন ইয়ালচ, ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার ভিটালি ইয়ানেল্ট এবং সেল্টিকের মিডফিল্ডার মিকা বাউয়ার। সব মিলিয়ে একঝাঁক নতুন প্রতিভা নিয়ে নিজেদের শক্তি যাচাইয়ে মাঠে নামতে প্রস্তুত জার্মানি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)