Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তাৎক্ষণিক বিচারে যশোরে ৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৮ পিএম
তাৎক্ষণিক বিচারে যশোরে ৫ জনের কারাদণ্ড

একদিনের বিচারিক আদালতে সাজা প্রাপ্ত আকবর খান ছবি: ধ্রুব নিউজ

যশোরে আলাদা ঘটনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পৃথক শুনানি শেষে আসামিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদক সেবনের দায়ে একজনকে ২ মাস, চুরির চেষ্টার দায়ে একজনকে ৩ মাস, জনদুর্ভোগ সৃষ্টির দায়ে একজনকে ৮ দিন এবং ইয়াবা রাখার দায়ে দুইজনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জীবন কুমার দাস জানান, সোমবার দুপুরে মনোহরপুর বাজারের একটি চায়ের দোকানের পাশে মাদক সেবনের সময় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আকবর খান নামে এক যুবককে আটক করা হয়। মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে ২ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আকবর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুরিয়া গ্রামের বাবুল রহমানের ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার যোগীদীহি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তাঁর বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল ইসলাম জানান, সোমবার বিকেলে সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের একটি বাড়িতে চুরি করার সময় স্থানীয়রা ফেন্টু খা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিকেলেই মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক ৩ মাসের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ফেন্টু খা ক্ষিতিবদিয়া গ্রামের আলী আহমেদ খার ছেলে।

কোতোয়ালি থানার এসআই তাহমুদুল ইসলাম জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া কবরস্থানের সামনে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে আসলাম নামে এক যুবককে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে ৮ দিনের কারাদণ্ড দেন। আসলাম শহরের পূর্ব বারান্দীপাড়ার মিন্টু ফারুকের ছেলে।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই মিলন মোল্লা জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার রায়মানিক সর্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে ৪ পিস ইয়াবাসহ অরণ্য ও সোভন হোসেন নামে দুই যুবককে আটক করা হয়। অরণ্য রায়মানিক ঘোষপাড়ার তরুণ ঘোষের ছেলে এবং সোভন মৃত মোশারফ হোসেনের ছেলে। সোমবার মামলা দিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত পাঁচজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)