Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

একদিনের বিচারিক আদালতে দুইজনের সাজা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২২ পিএম
একদিনের বিচারিক আদালতে দুইজনের সাজা

ছবি: ধ্রুব নিউজ

যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের ভবনের পেছন থেকে এসির তার চুরি ও এক নারীকে মারপিটের আলাদা দুটি ঘটনায় দুজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো— শহরের বারান্দীপাড়া এলাকার রাশেদ কুদ্দুসের ছেলে মুন্না এবং সদর উপজেলার লেবুতলা গ্রামের মৃত আতর আলীর ছেলে তৌহিদুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন।

মামলার অভিযোগে জানা গেছে, ১০ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ড স্কুল ভবনের পেছনে বৈদ্যুতিক তার কাটার সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা মুন্নাকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদনসহ থানা-পুলিশ মুন্নাকে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে। বিচারক শুনানিতে আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

অপরদিকে, পারিবারিক বিরোধের জেরে লেবুতলা গ্রামের মৃত আতর আলীর মেয়ে শামীমা আক্তার মুন্নিকে গত ৪ সেপ্টেম্বর সকালে তার সৎভাই তৌহিদুর রহমান মারপিট করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মুন্নি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৌহিদুর রহমানকে আটক করে এবং প্রতিবেদনসহ বৃহস্পতিবার আদালতে পাঠায়। বিচারক সাক্ষ্য গ্রহণ ও আসামির দোষ স্বীকারের পর তাকেও ৬ মাসের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)