Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ নারী দল

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৭ পিএম
সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ নারী দল

এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে ভারত। বৃষ্টিতে আগের দিন চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। অপেক্ষা ছিল কেবল প্রতিপক্ষ জানার। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে এখন হরমনপ্রীত কৌরদের মুখোমুখি হবেন নিগাররা।

জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় জাপানের ইনিংস। স্পিনার শ্রী চরনি ৪টি ও শেফালি বর্মা ২টি উইকেট শিকার করেন।

৫৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই তাণ্ডব চালান শেফালি বর্মা। মাত্র ১৫ বল খেলে ৪০ রানে অপরাজিত থেকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ওপেনার গুণালান কমলিনি (০) ও ভারতী ফুলমালি (৬) দ্রুত বিদায় নিলেও শেষ দিকে ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত করেন রিচা ঘোষ। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

জাপান: ৫৭/১০ (১৯.৫ ওভার); আয়াকা ২৫, হারুনা ১০; চরনি ৪/১৮, শেফালি ২/৭।
ভারত: ৬১/২ (৪.৫ ওভার); শেফালি ৪০*, রিচা ১২*; এমা ১/১৮।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)