Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বর্তমানের পিছু নিয়েছে অতীত, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৬:২২ পিএম
বর্তমানের পিছু নিয়েছে অতীত, আদালতে মামলা

যশোরের রেলগেট পশ্চিম পাড়ার একটি পরিবারের শান্তি নষ্ট করতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েছেন সোনালী আক্তার স্মৃতি নামে এক নারী। যিনি এক সময় ওই পরিবারেরই বধূ ছিলেন। অতীত সম্পর্কের সূত্র ধরে তিনি বর্তমান বধূকে উত্যক্ত করছেন। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ওই বধূ আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে,  ভুক্তভোগী নারীর স্বামীর ফেসবুক আইডিতে মাঝেমধ্যে অশ্লীল মেসেজ পাঠানো দিয়ে শুরু হয় পিছু নেয়া। কিন্তু ক্ষোভের আগুন সেখানেই থামেনি। এরপর স্মৃতি ভুক্তভোগী নারীর ছবি সংগ্রহ করে, তা এডিট করে চরম আপত্তিকর ও বিকৃত রূপ দেন। সেই অশ্লীল ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।।

নিজের বিকৃত ছবি ইন্টারনেটে দেখে যখন ভুক্তভোগী নারী লোকলজ্জার মুখে পড়েন, তখন তিনি স্মৃতিকে এসব বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু স্মৃতি একেই সুযোগ হিসেবে নেন এবং ছবিগুলো ডিলিট করার বিনিময়ে সরাসরি ১ লাখ টাকা চাঁদা দাবি করে বসেন।

ডিজিটাল দুনিয়ার এই ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে ভুক্তভোগী নারী প্রথমে কোতোয়ালি থানায় গিয়েছিলেন। কিন্তু সেখানে তাৎক্ষণিক সুরাহা না পেয়ে, তিনি আদালতে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সোনালী আক্তার স্মৃতি একই এলাকার আল আমিনের স্ত্রী ও খোকনের মেয়ে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)