Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হৃদরোগে আক্রান্ত প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুনের বাইপাস সার্জারি  বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:২৮ পিএম
হৃদরোগে আক্রান্ত প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুনের বাইপাস সার্জারি  বৃহস্পতিবার

জাহিদ হাসান টুকুন ছবি: ধ্রুব নিউজ

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন  হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। সিসিইউতে চিকিৎসাধীন থাকায় বর্তমানে তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করছেন না।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ০৫ জুলাই (রোববার) তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার তার এনজিওগ্রাম করা হলে হার্টের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকরা তার ওপেন হার্ট (বাইপাস) সার্জারির সিদ্ধান্ত নেন।

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা, প্রাক্তন সিইও ও খ্যাতিমান কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদ-এর তত্ত্বাবধানে জাহিদ হাসান টুকুনের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার (০৯ জুলাই) তার হার্টে বাইপাস সার্জারির শিডিউল নির্ধারণ করেছেন। অস্ত্রোপচারের পূর্ব পর্যন্ত তিনি সিসিইউতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

এদিকে, সাংবাদিক নেতার আশু আরোগ্য ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোরের গণমাধ্যমকর্মীরা। বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

অনুরূপ বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং নির্বাহী কমিটির সদস্য প্রণব দাস ও রাহুল রায়। আরো বিবৃতি দিয়েছেন, যশোর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক এম আর মিলনসহ নেতৃবৃন্দ।

এদিকে এই সাংবাদিক নেতার দ্রুত সুস্থতার জন্য  দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে প্রেসক্লাব যশোর। আগামীকাল সকাল ১১টায় এ দোয়া অনুষ্ঠান হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)