Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ব্যবসায়ী সেজে প্রতারণা: মালামাল ও মোবাইলসহ ৩ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:৩০ পিএম
যশোরে ব্যবসায়ী সেজে প্রতারণা: মালামাল ও মোবাইলসহ ৩ প্রতারক আটক

২ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। ছবি: ধ্রুব নিউজ

ফটোকপি মেশিনের পার্টস সাপ্লাইয়ার সেজে এক ব্যবসায়ীর ২ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। রোববার দিবাগত রাতে খুলনার ফুলতলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো— খুলনার ফুলতলা থানার দামোদর ইউনিয়নের বারনপাড়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম, একই এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মোল্যা এবং ইমতিয়াজ আহমেদ ওরফে সুজা।

পিবিআই সূত্রে জানা গেছে, যশোর শহরের ফটোকপি ব্যবসায়ী ইকবাল হোসেন-এর সাথে কিছুদিন আগে খুলনা শহরে আসামিদের পরিচয় হয়। আসামিরা নিজেদের পার্টস সাপ্লাইয়ার পরিচয় দিয়ে প্রথমে বিশ্বাস অর্জনের জন্য কম মূল্যের কিছু মালামাল সরবরাহ করে। পরবর্তীতে ২০২৫ সালের ২২ ডিসেম্বর আসামিরা যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকায় ব্যবসায়ী ইকবাল হোসেনের ‘মোহনা টাইপ রাইটার সার্ভিস’ নামক দোকানে আসে।

কথাবার্তার একপর্যায়ে আসামিরা ব্যবসায়িক প্রয়োজনে জরুরি ২ লাখ টাকা দাবি করে এবং অর্ডারের মালামালসহ সমুদয় টাকা ওই দিন সন্ধ্যায় পরিশোধের আশ্বাস দিয়ে টাকা নিয়ে কেটে পড়ে। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইকবাল হোসেন চলতি বছরের ১৯ মে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরবর্তীতে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে খুলনার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য এবং দেশের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছিল। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)