Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফুটবলে রাজনীতির হস্তক্ষেপ - গুঞ্জনে ক্ষুব্ধ ইয়ুর্গেন ক্লপ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১২:৪১ পিএম
ফুটবলে রাজনীতির হস্তক্ষেপ - গুঞ্জনে ক্ষুব্ধ ইয়ুর্গেন ক্লপ

ছবি: ধ্রুব গ্রাফিক্স

বিশ্বকাপের জমজমাট উত্তেজনার মধ্যেই ফুটবল বিশ্বে নতুন এক বিতর্কের ঝড় তুললেন ইয়ুর্গেন ক্লপ। ফোলারিন বালোগানের রেড কার্ড সাসপেন্ড নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোন করা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা নিয়ে এবার রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক এই লিভারপুল বস।

এক সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দিয়ে ক্লপ বলেন—

“যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তা স্রেফ পাগলামি। এটা আমাদের খেলা, তাদের নয়।”

সেখানেই থেমে থাকেননি এই জার্মান মাস্টারমাইন্ড। আরও কড়া ভাষায় আক্রমণ করে তিনি যোগ করেন—

“ফুটবল সম্পর্কে যাদের ন্যূনতম ধারণাও নেই, সেই দুই মানুষের এই সুন্দর খেলার সঙ্গে কোনো ধরনের সম্পর্কই থাকা উচিত নয়।”

শুধু মাঠের বাইরের রাজনীতিই নয়, ম্যাচের একটি বিতর্কিত ‘রেড কার্ড’ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্লপ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রেফারির সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল।

ক্লপ বলেন—

“ওটা পরিষ্কার রেড কার্ড ছিল। এই সিদ্ধান্ত নিয়ে কোনো তর্কের সুযোগ নেই। বালোগুনের জন্য আমার খারাপ লাগছে, কারণ সে ইচ্ছে করে ফাউলটি করেনি। কিন্তু ফুটবলের রুলবুক যা বলে, সিদ্ধান্ত সেটাই হওয়া উচিত।”

ক্লপের এই মন্তব্য থেকে একটি বিষয় আবারও স্পষ্ট— নাম, পদবি বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফুটবলের মাঠ নিয়ন্ত্রণ করা যাবে না। খেলাটি চলবে তার নিজস্ব নিয়মেই। এর আগেও ফুটবলে অতিরিক্ত টাকার প্রভাব এবং বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হতে দেখা গেছে এই জনপ্রিয় ম্যানেজারকে।

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)