Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উইকেটকিপিংয়ে লিটনের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:০৭ পিএম
উইকেটকিপিংয়ে লিটনের বিশ্বরেকর্ড

এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের দখলে ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নতুন এক রূপকথা লিখলেন লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেওয়ার পর, উইকেটের পেছনের অনন্য দক্ষতায় বিশ্বরেকর্ড নিজের নামের পাশে লিখে নিয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। একই টেস্টে সেঞ্চুরি এবং উইকেটের পেছনে দাঁড়িয়ে ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বমঞ্চে এখন তিনি এককভাবে সবার ওপরে।

​ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে ইনিংসে নিজের সপ্তম ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এরপর কাগিসো রাবাদাকেও একই কায়দায় স্টাম্পড করে ইনিংসে আটটি ডিসমিসাল নিশ্চিত করেন তিনি। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের এটিই সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড।

​এর আগে টেস্টের এক ইনিংসে সাতটি ডিসমিসালের রেকর্ড ভাগাভাগি করেছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা। তাদের সবাইকে পেছনে ফেলে নতুন চূড়ায় নাম লেখালেন লিটন।

​ম্যাচের শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ছিলেন এই টাইগার কিপার। দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে আসা চার উইকেটের তিনটির পেছনেই ক্যাচ ধরে অবদান রেখেছিলেন তিনি। এরপর বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে স্বাগতিকদের পতন হওয়া তিন উইকেটের সবকটিই জমা পড়েছিল তাঁর গ্লাভসে। চতুর্থ দিনে এসে সেই ক্যাচ ও স্টাম্পিংয়ের ধারা বজায় রেখে প্রোটিয়াদের আরও দুটি উইকেটে নিজের নাম লেখান তিনি।

​শুধু ডিসমিসালের রেকর্ডই নয়, অলরাউন্ড পারফরম্যান্সের দিক থেকেও টেস্ট ইতিহাসে অনন্য এক উচ্চতা অর্জন করেছেন লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো উইকেটকিপার একই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ইনিংসে আটটি ডিসমিসালের বিরল কীর্তি গড়লেন। এর আগে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটিং কিংবদন্তি ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্সের একই ম্যাচে সেঞ্চুরি এবং ইনিংসে ছয়টি ডিসমিসালের রেকর্ড ছিল। লিটন তাদের সবাইকে ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)