Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জুড়ে পুলিশি তল্লাশি,  ৫৪ স্থানে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১০:১০ পিএম
যশোর জুড়ে পুলিশি তল্লাশি,   ৫৪ স্থানে চেকপোস্ট

যশোরজুড়ে চলছে পুলিশি তল্লাশি, রাতে অভিযান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। ছবি: ধ্রুব নিউজ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনের লক্ষ্যে যশোরজুড়ে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। জেলার আটটি উপজেলার নয়টি থানা এলাকার ৫৪টি কৌশলগত পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন যানবাহনে একযোগে তল্লাশি চালানো হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও আরোহীদের রাখা হয়েছে বিশেষ নজরদারিতে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় যশোর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের কঠোর অবস্থান ও যানবাহনে ব্যাপক তল্লাশি চালাতে দেখা যায়।

অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে ৮টার দিকে শহরের ব্যস্ততম মনিহার চত্বরের চেকপোস্ট কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। এ সময় সাংবাদিকদের তিনি জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। এর অংশ হিসেবেই সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় জেলার নয়টি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের একাধিক টিম একযোগে দায়িত্ব পালন করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের যেকোনো অপতৎপরতা রুখতে পুলিশের এই বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)