Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অপ্রতিরোধ্য হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৯:৩৯ পিএম
অপ্রতিরোধ্য হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়। জোহানেসবার্গ টেস্টে ড্যান প্যাটারসনের বলে চার মেরে ১৯৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। এর আগের টেস্টেই ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা হৃদয় যেন থামার নামই নিচ্ছেন না।

ইনিংসের ৭৬তম ওভারের আগে ৯৭ রানে ছিলেন হৃদয়। ড্যান প্যাটারসনের বলে দারুণ এক শটে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর হেলমেট খুলে মাঠে চুমু খান হৃদয়। তার অসাধারণ ইনিংসে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান ড্রেসিংরুমের সতীর্থরাও।

টেস্ট ক্যারিয়ারের মাত্র সপ্তম ইনিংসেই দ্বিতীয় শতকের দেখা পেলেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে ২০২২ সালে ডারবানে মাহমুদুল হাসান জয় এই কীর্তি গড়েছিলেন।

৭৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৯০। ১০৮ রানে খেলছেন হৃদয়। ৮৫ রানে ব‍্যাট করছেন লিটন।

রাবাদার তোপ সামলে লিটন-হৃদয়ের রেকর্ড জুটি

কাগিসো রাবাদার তোপে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ২২ রানে হারিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে দলকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছে দলটি।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হারানোর পর ক্রিজে এক হন হৃদয় ও লিটন। এরপর ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে গড়েন রেকর্ড জুটি। দেশ ও বিদেশ মিলিয়েই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি তাদের। এতদিন এই রেকর্ডটি ছিল মিরপুরে ২০২৪ সালে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন-হৃদয় জুটিতে এসেছে ১৪৩ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কোনো জুটির এটিই প্রথম শতরানের পার্টনারশিপ।

এর আগে তানজিদ হাসান ও হৃদয়ের ৯৯ রানের জুটিতে ভেঙেছিল ২২ বছর আগের রেকর্ড। ২০০৪ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রান যোগ করেছিলেন। তবে সেই রেকর্ড দুই ঘণ্টারও কম সময় টিকেছে। হৃদয় ও লিটন সেটিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন।

ব্যক্তিগতভাবেও দারুণ সময় কাটাচ্ছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি তুলে নিয়ে টেস্টে টানা তিন ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। এর আগে সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ এবং দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন।

অন্যদিকে ৭১ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন লিটন। দুজনের ব্যাটে চড়ে ৭০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৪ রান। হৃদয় ৮৯ ও লিটন ৭৮ রানে অপরাজিত। শুরুতে বড় বিপর্যয়ে পড়লেও এখন লড়াই করার মতো অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)